ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পালিয়ে দেশ ছেড়ে যাওয়া স্পেনের সাবেক রাজা আবুধাবিতে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

দুর্নীতির অভিযোগের তদন্ত শুরুর পর দেশ থেকে পালিয়েছিলেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

শুক্রবার স্পেনের এবিসি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির বিলাসবহুল হোটেল এমিরেটস প্যালেসে অবস্থান করছেন কার্লোস।

তবে প্যালেসের একজন মুখপাত্র জানান, কার্লোস কোথায় আছেন তিনি জানেন না। সাবেক এই রাজার আইনজীবীও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

৮২ বছর বয়সী কার্লোসের বিরুদ্ধে গত জুন মাসে সৌদি আরবে একটি দ্রুতগতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে দুর্নীতির অভিযোগ ওঠে। এ অভিযোগে সম্প্রতি তদন্ত করার নির্দেশ দেন স্পেনের সুপ্রিম কোর্ট। তদন্তকাজ শুরু হতেই গত সোমবার ব্যক্তিগত জেটে করে দেশ ছাড়েন কার্লোস।

কার্লোস দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটি এক চিঠির মাধ্যমে তার ছেলে বর্তমান রাজা ফিলিপেকে জানালেও দেশ ছাড়ার আগে গন্তব্যের কথা জানিয়ে যাননি তিনি।

ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করা তিনি কার্লোসের বিষয়ে এবিসির ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্যক্তিগত বিমান প্যারিস থেকে ছেড়ে স্পেনের উত্তর-পশ্চিম শহর ভিগো থেকে সোমবার সকালে কার্লোসকে নিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেয়। সঙ্গে ছিলেন চারজন নিরাপত্তাকর্মী ও একজন ব্যক্তি। আবুধাবিতে পৌঁছার পর স্পেনের সাবেক রাজা ও তার বহরকে হেলিকপ্টারে করে সরকারি মালিকানাধীন হোটেল এমিরেটস প্যালেসে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তা ও এমিরেটস প্যালেস হোটেল কর্তৃপক্ষ।

স্পেন ও আরব আমিরাতের মধ্যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে। ২০১০ সালে রাজা থাকার সময় নিজেই এই চুক্তিতে সই করেন কার্লোস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পালিয়ে দেশ ছেড়ে যাওয়া স্পেনের সাবেক রাজা আবুধাবিতে

আপডেট সময় ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০