ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মালিয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা লিম গুয়ান ইংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অবকাঠামো প্রকল্পে তিনি ১৫০ কোটি ডলার ঘুষ চেয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য জানা গেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছেন তার সমর্থক ও সরকার সমালোচকরা।

দেশটির নতুন সরকার ক্ষমতায় আসার পর বিরোধীদের ওপর ধরপাকড় শুরু করেছে।

শুক্রবার সকালে তাকে যখন কুয়ালালামপুর আদালতে নিয়ে আসা হয়, তখন সেখানে তার সমর্থক, এমপি ও সাংবাদিকদের ভিড় দেখা গেছে। এর আগের দিন সন্ধ্যায় দুর্নীতিবিরোধী কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন।

আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিতে অস্বীকার করেছেন ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির(ডিএপি) এই নেতা।

জামিন পাওয়ার পর আদালতের বাইরে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার খ্যাতি বিনষ্ট করতেই এটা করা হচ্ছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি লড়াই করে যাব।

গত ফেব্রুয়ারিতে পতন হওয়া মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ছিলেন লিম।

যদি এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হন, তবে তার ২০ বছরের কারাদণ্ড ও বড় অংকের জরিমানা হতে পারে।

আগামী সপ্তাহে তার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৫:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০