ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবনের আসামি নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এক বন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে ওই কয়েদি নিখোঁজ রয়েছেন।

অনেক খোঁজাখুঁজির পরও শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্দিকে কারাগারের ভেতরে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারাগারের এক কর্মকর্তা বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন।

নিখোঁজ ওই আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি। তার নাম আবু বকর সিদ্দিক। বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।

কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

কারা কর্তৃপক্ষের ধারণা, কারাগারটি বড় হওয়ায় কারাগারের কোথাও আবু বকর সিদ্দিক লুকিয়ে থাকতে পারেন।

এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করেছিলেন। তখন তিনি সেল এলাকায় সেফটি ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। এবারও তেমনটি ঘটে থাকতে পারে। কারাগারের সর্বত্র তাকে খোঁজা হচ্ছে। তবে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবনের আসামি নিখোঁজ

আপডেট সময় ১২:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০