ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বন্যার্তদের পাশে ফেসবুকও

অাকাশ জাতীয় ডেস্ক:

গুগলের পর এবার বিশ্বের জনপ্রিয় সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যায় আক্রান্তদের পুনর্বাসনে ১০ লাখ ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেনের সঙ্গে যৌথভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তহবিল করছে ফেসবুক।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য ও ত্রাণ সংস্থার মাধ্যমে এই তহবিল বন্যায় আক্রান্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফেসবুক এক পোস্টে জানিয়েছে, সেভ দ্য চিলড্রেনের ত্রাণ কার্যক্রমে অংশীদার হয়েছে ফেসবুক। ফেসবুকে এ লক্ষ্যে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। এই অর্থ সেভ দ্য চিলড্রেনের কাছে পৌঁছে দেওয়া হবে।

পোস্টটিতে আরও বলা হয়েছে, সেভ দ্য চিলড্রেন বন্যায় আক্রান্ত দেশগুলোতে আশ্রয়, খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে। ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী সহযোগিতাও দিচ্ছে।

এর আগে সার্চ এঞ্জিন জায়ান্ট গুগলও বন্যায় আক্রান্ত দক্ষিণ এশিয়ার এই তিন দেশে দুটি এনজিও’র মাধ্যমে ১০ লাখ ডলার সহযোগিতা দেওয়া ঘোষণা দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বন্যার্তদের পাশে ফেসবুকও

আপডেট সময় ০১:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭