ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা, আতঙ্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জম্মু-কাশ্মীরে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিজেপির আরেক নেতাকে হত্যার ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। এতে সেখানকার বিজেপি নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুলগাম জেলায় বিজেপি জেলা সহ-সভাপতি সাজাদকে গুলি করে হত্যা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কুলগামে আচমকাই সাজাদ আহমেদের ওপর হামলা চালায় একদল জঙ্গি। তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাম্প্রতিক সময়ে এ নিয়ে চতুর্থ বিজেপি নেতার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবারের ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময়ে কুলগামেরই আরেক পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা আরিফ আহমেদ খানকেও হত্যা করে জঙ্গিরা।

গত মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তার বাবা ও ভাইকে বান্দিপুর জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ওয়াসিম বান্দিপুর জেলার বিজেপিপ্রধান ছিলেন।

ওই ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইটে বলা হয়, বান্দিপুরে বিজেপি কর্মী ওয়াসিম বারির ওপর গুলি চালায় জঙ্গিরা। নির্বিচারে গুলি চালানোর সময় শুধু ওয়াসিম বারিই নন, মারাত্মক আহত হন তার বাবা বশির আহমেদ ও ভাই উমর বশির। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা তিনজনই সেখানে মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা, আতঙ্ক

আপডেট সময় ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০