ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

মায়ের সাথে অভিমানে শাবি শিক্ষার্থীর ‘‌আত্মহত্যা’

আকাশ জাতীয় ডেস্ক: 

মায়ের সাথে অভিমান করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তুরাবি বিনতে হক নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে নেত্রকোনার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়ায় নিজ গ্রামে এ ঘটনা ঘটে।

তুরাবি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তুরাবি নেত্রকোনা জেলায় তার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাতে মায়ের সাথে তুরাবির লেখাপড়ার বিষয় নিয়ে মনোমালিন্য হয়। পরে রাত ১০টার দিকে তিনি নিজ রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও দীর্ঘসময় রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে তুরাবির ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের সাথে অভিমানের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। তার বাবা একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

মায়ের সাথে অভিমানে শাবি শিক্ষার্থীর ‘‌আত্মহত্যা’

আপডেট সময় ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০