ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

আরব আমিরাতের মার্কেটে ভয়াবহ আগুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতের আজমানের একটি মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। বুধবার সন্ধ্যায় আজমানের একটি ফল ও সবজির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আল আরাবিয়ার খবরে বলা হয়, লেবাননে ভয়াবহ বিস্ফোরণের পর আজমানের শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনে তেমন হতাহতের খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ধীরে ধীরে পুরো এলাকা গ্রাস করে ফেলে। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুবাই, শারজাহ ও উম্মে আল কোওয়াইন সিভিল ডিফেন্স স্টেশনগুলোর ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে যোগ দিয়েছিল।

তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজমানের স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রথম দু-তিন ঘণ্টার মধ্যে যদি ফায়ার সার্ভিসকর্মীরা নিয়ন্ত্রণ নিতে সক্ষম না হতো, তা হলে আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী

আরব আমিরাতের মার্কেটে ভয়াবহ আগুন

আপডেট সময় ০৪:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০