ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

বৈরুতের বিস্ফোরণকে আবারও হামলা বললেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রথম প্রতিক্রিয়ায় একে ‘হামলা’ বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত হতে পারেননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। লেবানিজ সরকারের মতো একে দুর্ঘটনা হিসেবেই দেখছেন তারা। কিন্তু এখনও নিজের ধারণায় অটল ট্রাম্প।

বৈরুতের বিস্ফোরণে বৃহস্পতিবার পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহত পাঁচ হাজার। এই ভয়াবহ বিস্ফোরণের কারণ হিসেবে বন্দরে অরক্ষিত অবস্থায় মজুদ করা অ্যামোনিয়াম নাইট্রেটকে দায়ী করা হচ্ছে। তবে ট্রাম্প মনে করেন এটি কোনও নিছক দুর্ঘটনা নয়, হামলা।

বুধবার হোয়াইট হাউজ ব্রিফিংয়ের ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কীভাবে এটাকে দুর্ঘটনা বলছেন। যদি কেউ ভয়ঙ্কর কোনও বিস্ফোরক ডিভাইস রেখে গিয়ে থাকে। হয়তো তেমনটাই হয়েছিল। সম্ভবত এটা ছিল হামলা। আমি মনে করি না এখন কেউ সঠিক কারণ বলতে পারছে। আমরা খুব শক্তভাবে এটা নিয়ে অনুসন্ধান চালাচ্ছি।’
মঙ্গলবার ভয়াবহ ওই বিস্ফোরণের পর লেবাননের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। এটি ভয়াবহ হামলা বলে মনে হচ্ছে।’

ট্রাম্পের এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে লেবানিজ সরকার। বরং তার এই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে তারা। পরে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিব মার্ক এস্পারও জানান, বেশিরভাগ মানুষের বিশ্বাস এই বিস্ফোরণ ছিল ‘স্রেফ একটা দুর্ঘটনা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী

বৈরুতের বিস্ফোরণকে আবারও হামলা বললেন ট্রাম্প

আপডেট সময় ০৪:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০