ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুধু কাশ্মীর কেন দিল্লিও চাই, নতুন মানচিত্র নিয়ে ইমরানকে খোঁচা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জম্মু,কাশ্মীর, লাদাখ, গুজরাটের জুনাগর। পাকিস্তানের নতুন মানচিত্রে জায়গা পেয়েছে ভারতের এই তিনটি জায়গা। অনেক টা নেপালের পথেই হাঁটছে পাকিস্তান। কিছুদিন আগে ভারতের কালাপানি, লেপুলেখসহ মোট তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে রেখেছিল নেপাল। কিন্তু শুধুমাত্র নিজেদের মানচিত্রে অন্য দেশের ভূখণ্ড ছেপে দিলেই কী হল! আন্তর্জাতিক অনুমোদন বলেও তো একটা ব্যাপার আছে। সেসব পাকিস্তান বুঝতে চাইছে না।

তারা পুরো কাশ্মীর নিজেদের মানচিত্রে দেখিয়ে মানসিক শান্তি খুঁজে নিতে চাইছে। যদিও পাকিস্তানের শিক্ষিত সমাজ বলছে, এটা ইমরান খানের রাজনৈতিক চাল। আসলে ভোট চাওয়ার সময় প্রতিশ্রুতির তালিকায় কাশ্মীর সমস্যার সমাধান তালিকায় ছিল। ইমরান নিজেও জানেন, ভারতের থেকে কাশ্মীর ছিনিয়ে নেওয়া দিবাস্বপ্ন দেখার সমান। তাই এখন তিনি এসব করে পাকিস্তানের আওয়ামকে শান্ত রাখতে চাইছেন।

পুরো কাশ্মীর নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে এমনিতেই সমালোচনার মুখে ইমরান খান। ভারত জানিয়েছে, এমন কাণ্ড হাস্যকর। এই দাবি ও মানচিত্রের না আছে কোনো বাস্তব ভিত্তি, না আছে আন্তর্জাতিক অনুমোদন। আর এবার নিজের দেশেই কটাক্ষ হজম করতে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান ব্যঙ্গ করে বললেন, শুধু কাশ্মীর কেন, আমি তো দিল্লিও চাই। পাকিস্তান মানচিত্রে শুধু কাশ্মীর, লাদাখ অন্তর্ভুক্ত করে থেমে গেল কেন! দিল্লিও দাবি করতে পারত।

ইমরান খান জানিয়েছিলেন, নতুন ম্যাপ পাকিস্তানের জনগণের আশা পূরণ হয়েছে। তবে এই আশা যে একেবারে অলীক স্বপ্নের মতো সেটা তাকে কে বোঝাবে! উল্লেখ্য, ২০১৫ সালে সাংবাদিক রেহাম খানের সঙ্গে বিয়ে হয়েছিল ইমরান খানের। কিন্তু বছর ঘোরার আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বছর তিরিশের সুন্দরী রেহাম জানান, তার সঙ্গে ইমরানের মতের অমিল অনেক। দু’জনে দুই মেরুর মানুষ। তাই সারাজীবন একসঙ্গে থাকা কার্যত অসম্ভব।ইমরান খানের পরিবার রক্ষণশীল। ইমরানের পরিবারের লোকজন চায়, রেহাম যেন বাড়ীতে থেকে ঘর সংসার সামলান। চাকরি করতে যাওয়া চলবে না। তাই তড়িঘড়ি ইমরানের সঙ্গে সম্পর্ক ভেঙে তিনি বেরিয়ে আসেন। বিয়ের পর একাধিক মঞ্চ থেকে ইমরানের সমালোচনা করেছেন তিনি।।এবারও সুযোগ পেয়ে ইমরান খানকে ছাড়লেন না তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুধু কাশ্মীর কেন দিল্লিও চাই, নতুন মানচিত্র নিয়ে ইমরানকে খোঁচা!

আপডেট সময় ০৩:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০