ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

পাকিস্তানে বিক্ষোভে গ্রেনেড হামলায় আহত ৩০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের করাচিতে বুধবার একটি র‌্যালিতে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটেছে, যখন কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রথম বর্ষপূর্তি হয়েছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো অবস্থায়ই আশঙ্কাজনক নেই।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

করাচি পুলিশ প্রধান গোলাম নবি মেমোন বলেন, র‌্যালিতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিন্ধুদেশ বিপ্লবী আর্মি(এসআরএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তারা সক্রিয় রয়েছে।

এর আগে জুনে তাদের তিনটি হামলায় দুই সেনাসহ চার ব্যক্তি নিহত হন। তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে আলাদা করে একটি রাষ্ট্র গঠনের দাবি তুলছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও তারা সংহতি প্রকাশের কথা জানিয়েছে।

এদিন পাকিস্তানজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। হামলার পর করাচিতে জামায়াতে ইসলামির একটি বিক্ষোভ স্থগিত রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

পাকিস্তানে বিক্ষোভে গ্রেনেড হামলায় আহত ৩০

আপডেট সময় ১২:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০