ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকাকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকাকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দু দেশের মধ্যে যখন কূটনৈতিক বিরোধ বেড়েই চলেছে তখন তিনি এ হুঁশিয়ারি দিলেন।

রাশিয়ার শীর্ষ কূটনৈতিক স্কুলে শুক্রবার বক্তৃতা দেয়ার সময় ল্যাভরভ বলেন, “ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক নষ্ট করার লক্ষ্য নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে যে কূটনৈতিক দ্বন্দ্ব বাড়িয়ে তোলা হচ্ছে তার কঠোর জবাব দেব আমরা।”

আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে রুশ কন্স্যুলেট অফিস বন্ধ করার জন্য মার্কিন সরকার নির্দেশ দেয়ার একদনি পর রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বললেন। এছাড়া, ওয়াশিংটন ও নিউ ইয়র্কের দুটি অফিস ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ করার কথা বলেছে ট্রাম্প প্রশাসন।

গত মাসে রাশিয়া কয়েকশ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয়ার পর নতুন করে আমেরিকা এ ব্যবস্থা নেয়। তার আগে আমেরিকা থেকে রাশিয়ার বহুসংখ্যক কূটনীতিক বের কের দেয়া হয়। ল্যাভরভ বলেছেন,এ বিষয়ে আমাদের পর্যালোচনা শেষে যত তাড়াতাড়ি সম্ভব পাল্টা ব্যাবস্থা নেব।” তিনি সুস্পষ্ট করে বলেন, কূটনীতিক বহিষ্কার করার এই পাল্টাপাল্টি ব্যবস্থা মস্কো শুরু করে নি বরং মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকে ওয়াশিংটন এ প্রক্রিয়া শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকাকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া

আপডেট সময় ০১:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭