ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈরুত বিস্ফোরণে ইসরায়েল জড়িত থাকতে পারে : ইরাকি এমপি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের সংসদের প্রভাবশালী সদস্য মুহাম্মাদ আল বালদাওয়ি বলেছেন, লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পেছনে দখলদার ইসরায়েলের হাত থাকতে পারে।

বুধবার আল-মা’লুমা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি এটা নিছক একটা দুর্ঘটনা নয়, এর পেছনে কারো না কারো হাত রয়েছে।’

তিনি আরও বলেন, এটা ঠিক যে এই ভয়াবহ বিস্ফোরণের কারণ উদঘাটনের তদন্ত শেষ করতে অনেক সময় লাগবে। কিন্তু বিভিন্ন কারণে মনে হচ্ছে এর সঙ্গে ইসরায়েল জড়িত রয়েছে।

ইরাকের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েল এ ধরনের জঘন্য কাজ করে অভ্যস্ত। তারা নিরপরাধ মানুষ মেরে আনন্দ পায়। অতীতে ভিন্ন দেশে এ ধরণের অনেক ঘটনাই ইসরায়েল ঘটিয়েছে। তারা ১৯৮১ সালে ইরাকের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়েছে এবং গত বছরও ইরাকের সামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবির অস্ত্র গুদামে হামলা করেছে।

এছাড়া পরমাণু বিশেষজ্ঞদের মতো ব্যক্তিত্বদের হত্যার মতো জঘন্য কাজও ইসরায়েল এর আগে করেছে। মুহাম্মাদ আল বালদাওয়ি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলকে এ জন্য অভিযুক্ত করা যেতে পারে।

অবশ্য দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈরুতে বিস্ফোরণের সঙ্গে তারা জড়িত নন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৈরুত বিস্ফোরণে ইসরায়েল জড়িত থাকতে পারে : ইরাকি এমপি

আপডেট সময় ০৯:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০