ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

উল্টো পথে আসায় বিএনপি নেতা আলালের গাড়ি ঘুরিয়ে দিলেন ওসি

আকাশ জাতীয় ডেস্ক:

সিরিয়াল অমান্য করে উল্টো পথ দিয়ে ফেরিঘাটে ওঠায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়ি ঘুরিয়ে দিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান।

বুধবার দুপুর দেড়টার দিকে বিএনপি নেতা নিজের নির্বাচনী এলাকা বরিশাল থেকে ঢাকার উদ্দেশে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নদী পার হন। কিন্তু ঘাটে যানবাহনের সিরিয়াল অমান্য করে তিনি অবৈধভাবে ফেরিতে ওঠার চেষ্টা করেন। এ সময় ৫নং ফেরিঘাট এলাকায় কর্তব্যরত ওসি আশিকুর রহমান গাড়িটি ফেরিঘাটের মুখে আটকে দেন। চালক ওসিকে বিএনপি নেতার পরিচয় দিলেও তিনি বিনয়ের সঙ্গে গাড়িটি ঘুরিয়ে সিরিয়ালের পেছনে পাঠিয়ে দেন। পরে অবশ্য মোয়াজ্জেম হোসেন আলাল সিরিয়াল মতো ফেরিতে ওঠার পর প্রতিনিধির মাধ্যমে ওসিকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, দৌলতদিয়া ঘাটে কোনো ভিআইপি প্রথা নেই। সবাই জরুরি প্রয়োজনে নদী পার হতে আসেন। তাছাড়া তার (মোয়াজ্জেম হোসেন আলাল) গাড়িটি নিয়ম ভেঙে উল্টো পথ দিয়ে আসছিল। তাই আমি গাড়িটি ঘুরিয়ে দেই। আমি মূলত আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। তবে সঠিকভাবে দায়িত্ব পালন করায় তিনি (আলাল) আমাকে ধন্যবাদ জানিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

উল্টো পথে আসায় বিএনপি নেতা আলালের গাড়ি ঘুরিয়ে দিলেন ওসি

আপডেট সময় ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০