ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন, ৩২৯ মিলিয়ন ডলার সহায়তা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে জাপান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি টেলিফোনে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দেন।

ফোনালাপে দু’দেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তা বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন। এসময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশকে এই সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, তিনি রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন, ৩২৯ মিলিয়ন ডলার সহায়তা

আপডেট সময় ০৫:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০