ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামলার ফলেই বৈরুতে বিস্ফোরণ: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এক ধরনের বোমার’ আঘাতেই বৈরুতে বিস্ফোরণ হয়েছে বলে যুক্তরাষ্ট্রের জেনারেলরা আমাকে জানিয়েছেন। এটিকে ভয়ঙ্কর হামলা বলেই মনে হচ্ছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আমার চেয়ে জেনারেলরা এ বিষয়ে ভালো জানবেন। তাদের কাছে মনে হয়েছে, এটি হামলা ছিল। এটি এক ধরনের বোমা ছিল।-খবর এএফপি ও আল-আরাবিয়াহর

তবে বৈরুতকে কাঁপিয়ে দেয়া এ বিস্ফোরণকে হামলা হিসেবে দাবি করেননি লেবাননের কোনো কর্মকর্তা।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, বৈরুত বন্দরের পাশের গুদামে দুই হাজার ৭৫০ টনের কৃষি সার অ্যামোনিয়াম নাইট্রেট কয়েক বছর ধরে মজুদ ছিল। সেখানেই এ বিস্ফোরণ ঘটেছে।

তিনি বলেন, আজ যা ঘটেছে, জবাবদিহিতা ছাড়া তা কোনো ছাড় পাবে না। যারা এ বিপর্যয়ের জন্য দায়ী, তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।

তবে ট্রাম্পের বক্তব্য নিয়ে জানতে চাইলে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, এ বিষয়ে আপনাকে আমাদের কিছু বলার নেই। এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার জন্য আপনাদের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে হবে।

লেবাননকে সহায়তার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সব হতাহতের জন্য আমাদের প্রার্থনা। লেবাননকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। লেবাননের জনগণের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। তাদের সহায়তায় আমরা সেখানে যেতে প্রস্তুত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হামলার ফলেই বৈরুতে বিস্ফোরণ: ট্রাম্প

আপডেট সময় ০১:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০