ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীন থেকে যাচ্ছে রহস্যজনক পার্সেল! সতর্ক জাপান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ধরা পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এরপর থেকেই চীনের বিরুদ্ধে আসছে নানা অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি অভিযোগ। নতুন এই অভিযোগে বলা হচ্ছে, চীনের থেকে রহস্যজনক বীজ পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে।

এই অভিযোগ করেছে জাপান। জাপানের জাতীয় সংবাদমাধ্যম শনিবার একটি খবরের মাধ্যমে জানিয়েছে, চীন থেকে রহস্যজনক বীজের প্যাকেট আসছে জাপানে। সেগুলো কিসের বীজ কেউ জানে না। মিউরা শহরের বাসিন্দারা এই প্যাকেট পাচ্ছেন বলে অভিযোগ করেন। তারপর খতিয়ে দেখতেই দেখা যায়, সারা দেশের লোকেরাই এই ধরনের বীজের প্যাকেট পার্সেলের মাধ্যমে পাচ্ছেন। কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, এসব কিছুই বোঝার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে, এগুলো চীন থেকে জাপানে এসেছে। সেই কারণেই আরও সন্দেহ দানা বাঁধছে জাপানের প্রশাসনের মনে। আপাতত এই ধরনের বীজ মাটিতে পুঁততে নিষেধ করে দিয়েছে জাপানের প্রশাসন। কারণ, তাতে জৈব হামলার রসদ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

আর শুধু জাপান নয়, গত জুন মাস থেকে একে একে আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে চীনের প্যাকেট করা বীজ পৌঁছে গেছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, চীন থেকে এভাবে কোনও পার্সেল করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন থেকে যাচ্ছে রহস্যজনক পার্সেল! সতর্ক জাপান

আপডেট সময় ১১:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০