ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

দুর্নীতির তদন্ত শুরু হতেই দেশ ছাড়ছেন স্পেনের সাবেক রাজা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ায় স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্পেনের রাজপ্রাসাদ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ৮২ বছর বয়সী কার্লোস দেশ ছাড়ার সিদ্ধান্তটি এক চিঠির মাধ্যমে তার ছেলে ফিলিপেকে জানিয়েছেন।

ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কার্লোস।
সাবেক এই রাজা জানিয়েছেন, তদন্তের জন্য যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সঙ্গে যোগাযোগ করা যাবে।

সৌদি আরবে একটি দ্রুত গতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে কার্লোসের বিরুদ্ধে জুন মাসে দুর্নীতি অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট।

সাবেক এই রাজা এখন কোথায় বসবাস করবেন সেটি এখনও পরিষ্কার নয়। তবে স্পেনের কিছু সংবাদমাধ্যম বলছে, কার্লোস এখন দেশে নেই।

দুর্নীতির অভিযোগ নিয়ে এভাবে দেশ ছেড়ে যাওয়া একজন সাবেক রাজার জন্য খুবই অপমানজনক।

গত ১৯৭৫ সালে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে আসার ক্ষেত্রে হুয়ান কার্লোস বেশ দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

রাজ সিংহাসনে ৪০ বছর থাকার পর ২০১৪ সালে তিনি ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

ছেলের কাছে লেখা চিঠিতে সাবেক এই রাজা বলেন, ‘স্পেনের জনগণ, প্রতিষ্ঠান এবং রাজা হিসেবে তুমি যাতে ভালো কাজ করতে পারো, সেজন্য আমি এখন দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সৌদি আরবের মক্কা-মদিনা রেল প্রকল্পের জন্য ৬০০ কোটি ডলারের কাজ পায় স্পেনের একটি কোম্পানি। এরপর ২০১৪ সালে ক্ষমতা হস্তান্তরের পর সৌদি প্রকল্পের সাথে হুয়ান কার্লোসের দুনীতির সংশ্লিষ্টতা প্রমাণের উদ্যোগ নেয় দেশটির সুপ্রিম কোর্ট।

অবশ্য তিনি যতক্ষণ পর্যন্ত রাজা ছিলেন, ততক্ষণ পর্যন্ত তার দায়মুক্তি ছিল। এজন্য এর আগে ব্যবস্থা নেওয়া হয়নি। এই তদন্ত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতেও গড়িয়েছে।

স্পেনের দুর্নীতি-বিরোধী কর্মকর্তারা সন্দেহ করেন, সাবেক এই রাজার কিছু অঘোষিত অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে গচ্ছিত রয়েছে।

স্পেনের সরকার বলেছে, ‘বিচার সবার জন্য সমান’ এবং তদন্তে সরকার কোনো ধরনের ‘হস্তক্ষেপ’ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

দুর্নীতির তদন্ত শুরু হতেই দেশ ছাড়ছেন স্পেনের সাবেক রাজা

আপডেট সময় ১২:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০