ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার মধ্যেই আমেরিকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ৬২ হাজার ১৭৪ মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯২৯ জনের।

করোনাভাইরাসের এই ধ্বংসযজ্ঞে যেন পুরোপুরি অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র।

এর মধ্যেই নতুন আরেক বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। ভয়াবহ এক হারিকেনের কবলে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল। ‘ইসাইয়াস’ নামে এই ঘূর্ণিঝড়টি এরই মধ্যে নর্থ কারোলিনায় আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার- এনএইচসি’র বরাত দিয়ে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে ‘ইসাইয়াস’ হারিকেনটি ক্যাটাগরি ১ শক্তি ধারণ করে নর্থ কারোলিনার উপকূলে আঘাত হানে।

ঘূর্ণিঝড় কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে এনএইচসি’র বিবৃতিতে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলে বাধা পেয়ে ক্রান্তীয় এই ঘূর্ণিঝড়ের শক্তি অনেকটাই কমে গেছে।

তবে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চলতি বছর এই নিয়ে ৯টি ঘূর্ণি ঝর আঘাত হানল যুক্তরাষ্ট্রে। এনএইচসি জানিয়েছে, ‘ইসাইয়াস’ এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এতে হালকা বন্যার আশঙ্কা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার মধ্যেই আমেরিকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

আপডেট সময় ১২:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০