ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসা নিতে ফের লন্ডন যেতে পারেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

পেটের ব্যথার চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডন গিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেখানে ডাক্তার দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন তিনি।

যদিও এখনও সমস্যা জানতে পারেননি তামিম। পরীক্ষার রিপোর্ট পেতে ৭ থেকে ১০ দিনের মতো লাগবে বলে জানিয়েছেন তিনি। এরপর বোঝা যাবে তার পেটের সমস্যাটা কতটা গুরুতর। স্বাভাবিক কোনো সমস্যা হলে দেশেই চিকিৎসা করাবেন তিনি। কিন্তু অস্ত্রোপচার লাগলে আবার লন্ডন যাওয়া লাগতে পারে অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনারের।

দেশে ফিরে নিজের চিকিৎসার অগ্রগতি নিয়ে তামিম বলেন, ‘লন্ডনে অনেকগুলো টেস্ট করিয়েছি। প্রতিটা টেস্ট অনেক সময় নিয়ে করা হয়েছে। টেস্টের রিপোর্ট আসতে ৭-১০ দিন সময় লেগে যাবে। তাই ডাক্তারই দেশে ফেরার পরামর্শ দেন। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা যদি মনে করেন ওষুধ খেয়েই সেরে যাবে, তাহলে অনলাইনে পরামর্শ দেবেন। কিন্তু সার্জারি প্রয়োজন হলে আবার লন্ডন যেতে হবে আমাকে।’

পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই সমস্যার ধরন সম্পর্কে ধারণা নিতে চেয়েছিলেন তামিম। কিন্তু রিপোর্ট না পাওয়া পর্যন্ত চিকিৎসকরা কিছু বলতে চাননি। এ কারণে রিপোর্টের অপেক্ষা করা ছাড়া উপায় নেই বলে জানান ওয়ানডে অধিনায়ক।

৩ মাস আগে হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করেন তামিম। শুরুতে বিষয়টি পাত্তা দেননি তিনি। বাংলাদেশ ওপেনার ভেবেছিলেন ফুড পয়জনিং থেকে এমন হতে পারে। কিন্তু কিছুদিন পর আবারও ব্যথা শুরু হয়। গত কয়েক সপ্তাহে ব্যথার পরিমাণ আরও বাড়ে।

অনেক সময় ১২ ঘণ্টা পর্যন্তও থেকেছে ব্যথা। এ কারণেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম। দেশে চিকিৎসা করিয়ে সমস্যা নির্ণয় না হওয়ায় লন্ডনের এক চিকিৎসকের কাছ থেকে আগে থেকেই অনলাইনে নিয়মিত পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিকিৎসা নিতে ফের লন্ডন যেতে পারেন তামিম

আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০