ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

ঈদ উপলক্ষে ৩০০ তালেবান বন্দিকে মুক্তি দিল আফগান সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফগান সরকার শুক্রবার তালেবানের আরও ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবানের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় এ পর্যন্ত আফগান সরকার ৪ হাজার ৯০০ বন্দিকে মুক্তি দিল।

রবিবার আফগানিস্তানের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, পারওয়ান প্রদেশের কারাগার থেকে নতুন করে ৩১৭ তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট মুক্তি দেওয়া বন্দির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৭ জনে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি শুক্রবার তালেবানের আরও ৫০০ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারই অংশ হিসেবে এই ৩১৭ বন্দিকে মুক্তি দেওয়া হয় এবং এটি প্রকৃতপক্ষে আফগান সরকারের পক্ষে শুভেচ্ছার নিদর্শন।

ঈদের আগে তালেবান আকস্মিকভাবে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এর বিপরীতে আফগান সরকার বন্দিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করে। খুব শিগগিরি আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে বলে কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

ঈদ উপলক্ষে ৩০০ তালেবান বন্দিকে মুক্তি দিল আফগান সরকার

আপডেট সময় ১২:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০