ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের শাসকের দায়িত্বে থাকা ‘বৃদ্ধ লোক’ বললেন খামেনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, পরমাণু কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে উন্নয়ন শুরু করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির কাছে কখনোই মাথা নোয়াবে না তেহরান।

গত শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের আহ্বান অনুযায়ী পরমাণু ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, নভেম্বরে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের জয়ের সম্ভাবনা ত্বরান্বিত করবে। এ আলোচনার প্রস্তাব শুধু ট্রাম্পকে পুনর্নির্বাচিত করার লক্ষ্যেই দেয়া হয়েছে।

ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে ফায়দা লুটতে চেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শাসকের দায়িত্বে থাকা বৃদ্ধ লোকটি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকে শুধুমাত্র প্রচারের জন্য ব্যবহার করেছেন। পরমাণু নিয়ে তার অধিকাংশ কূটনীতিই সফল হয়নি।

এসময় মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধে জড়িত মিলিশিয়া গ্রুপগুলোর সঙ্গে ইরান মিত্ররা বজায় রাখবে বলেও জানান খামেনি। ট্রাম্প প্রশাসনের চাওয়া ছিল ইরান যাতে ওই গ্রুপগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এক্ষেত্রেও আলোচনা প্রত্যাখ্যানের মতো ওয়াশিংটনের আহ্বান উড়িয়ে দিল ইরান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের শাসকের দায়িত্বে থাকা ‘বৃদ্ধ লোক’ বললেন খামেনি

আপডেট সময় ১২:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০