ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্ত রেখায় ভারতের যেকোনো অপকর্মের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনারা কোনও রকমের অপকর্ম করলে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার মুলতান শহরে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন। কোরেশি বলেন, ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ করতে যাচ্ছে। এ ঘটনার নিন্দা জানান শাহ মেহমুদ কোরেশি।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫ আগস্ট (বুধবার) পাকিস্তান ইয়াউম-ই-ইসতেসাল পালন করবে, যার মাধ্যমে কাশ্মীরের জনগণকে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে যে, তারা একা নন।

কোরেশি জানান, ৫ আগস্ট সকাল ১০টায় পাকিস্তানজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খান আযাদ কাশ্মীরের সংসদে বক্তব্য রাখবেন। এছাড়া, প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে একটি র‍্যালিতে নেতৃত্ব দেবেন। পাশাপাশি প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে স্থানীয়ভাবে র‍্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন শহরে সেমিনারের আয়োজন করা হবে বলেও শাহ মেহমুদ কোরেশি জানান।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, কাশ্মীরের জনগণের মুক্তি ও আত্মনিয়ন্ত্রণাধিকারের লড়াইয়ে পাকিস্তান সরকার নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমান্ত রেখায় ভারতের যেকোনো অপকর্মের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: পাকিস্তান

আপডেট সময় ০৩:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০