ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

হিলি বন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে শুক্রবার থেকে আমদামি-রফতানি কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে। প্রথমে ৭ দিন ছুটির সিদ্ধান্ত হলেও বন্যার পরে জরুরি আমদানি-রফদানি কার্যক্রম বেড়ে যাওয়ায় ছুটি ২ দিন কমিয়ে ৫ দিন করা হয়েছে।

তবে ইমিগ্রেশন চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শুক্রবার ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদামি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

তিনি বলেন, ঈদের কারণে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম প্রথমে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও বন্যার কারণে দুদিন ছুটি কমিয়ে আনা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আফতাব হোসেন জানান, বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো বাধা নেই। ঈদের দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা চেকপোস্ট চালু থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

হিলি বন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় ০৯:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭