ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

মুসলমানদের ঈদের শুভেচ্ছায় যা বললেন ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ঈদুল আজহা উপলক্ষে কানাডা ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঈদে ত্যাগের মহিমায় সবার সুখ শান্তি কামনার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সবাইকে নির্দেশনাগুলোও মেনে চলার অনুরোধ করেন তিনি।

ঈদ উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে ট্রুডো বলেন, “আসসালামু আলাইকুম, আজ কানাডা ও বিশ্বজুড়ে মুসলমানরা হজ শেষে ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছে। ঈদুল আজহা ত্যাগের উৎসব বলে পরিচিত। এটা পরিবার পরিজন ও ভালোবাসার মানুষদের নিয়ে একসঙ্গে ইবাদত করা, একসঙ্গে খাওয়া-দাওয়া করা এবং অভাবীদের মধ্যে অন্ন বিতরণ করার একটি সময়। আশীর্বাদের জন্য ধন্যবাদ দেওয়ার দিন।”

“আজ রাত থেকে কানাডার সকল মুসলমান ঈদ উদযাপন করতে যাচ্ছে, ঈদ মোবারক! আমি জানি, চলতি বছরের উৎসবগুলো ভিন্ন হবে। তবে আমি আশা করি, যেভাবেই উদযাপিত হোক আপনাদের ঈদ ভালো কাটবে।”

“মুসলমান কানাডীয়রা যেসব অবদান রেখেছে এবং রাখতে যাচ্ছে তাদের সেসব কার্যক্রমের স্বীকৃতি দিচ্ছি আমরা। আরও অন্তর্ভুক্তমূলক কানাডা গঠনে আমরা সবাই মিলে কাজ করব। আমাদের সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।”

ঈদ উদযাপনের সময়টা করোনা বিধিগুলোও মেনে চলার আহ্বান জানালেন ট্রুডো, “যেহেতু আপনারা আগামী কয়েকটি দিন ঈদ উপযাপনে থাকবেন, দয়া করে নির্দেশনাগুলো মেনে চলুন, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলুন এবং বারবার হাত ধুয়ে নিন। আমাদের পরিবারের পক্ষ থেকে আমি ও সোফিয়া (ট্রুডোর স্ত্রী) ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মুসলমানদের ঈদের শুভেচ্ছায় যা বললেন ট্রুডো

আপডেট সময় ১২:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০