ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামাত শুরুর আগে বিকট শব্দে ভেঙে পড়ল মসজিদের সিলিং, মুসল্লিদের মাঝে আতঙ্ক

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশাল নগরীর একটি মসজিদে নামাজ শুরুর পূর্ব মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে মুসল্লিদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ইমাম তাৎক্ষণিক মাইকে বিষয়টি বুঝিয়ে বললে স্বাভাবিক হয় পরিস্থিতি। শনিবার সকাল ১০টার দিকে নগরীর চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, চকবাজার জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় এবং ১০টায় ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত শুরুর পূর্ব মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে। এতে কোনও হতাহত না হলেও বিকট শব্দ হওয়ায় নামাজের প্রস্তুতিরত মুসল্লিদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়।

পরে শান্তিপূর্ণ পরিবেশে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামাত শুরুর আগে বিকট শব্দে ভেঙে পড়ল মসজিদের সিলিং, মুসল্লিদের মাঝে আতঙ্ক

আপডেট সময় ১২:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০