ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতাল থেকে ফিরে সৌদ বাদশাহর ঈদ শুভেচ্ছা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ হাসপাতাল থেকে বের হওয়ার পর টুইটারে পোস্ট দিয়ে ঈদ মোবারক জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কিং ফয়সাল হাসপাতাল থেকে ছাড়া পান ৮৪ বছর বয়সী বাদশাহ। চলতি সপ্তাহে তার পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিল।

করোনা মহামারীর অবসানেও প্রার্থনা করেছেন বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশের শাসক বাদশাহ সালমান।

শুক্রবার টুইট পোস্টে তিনি বলেন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের দেশ ও বিশ্ব থেকে করোনা মহামারী উঠিয়ে নিতে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি।

পিত্তথলিতে প্রদাহ নিয়ে গত ২ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি।

সৌদি আরবসহ বিশ্বের ‍অনেক দেশে শুক্রবার মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। করোনাভাইরাস মহামারীর কারণে এবারের উৎসব আগের মত রঙিন হয়নি।

বাদশাহ সালমান বৃহস্পতিবার হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন বলে জানায় দেশটির সংবাদ সংস্থা এসপিএ।

এসপিএ তে প্রকাশিত এক ভিডিওতে বৃহস্পতিবার বাদশাহ সালমানকে কিং ফয়সাল হাসপাতাল থেকে ছড়িতে ভর দিয়ে হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়।

সঙ্গে তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য সহযোগীরা ছিলেন। তাদের সবার মুখেই মাস্ক ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতাল থেকে ফিরে সৌদ বাদশাহর ঈদ শুভেচ্ছা

আপডেট সময় ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০