ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ঘরের আড়ায় ঝুলছে স্বামী-স্ত্রী-মেয়ের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মো. আয়নাল হোসেন, তার স্ত্রী খুকু মনি এবং তাদের তিন বছরের মেয়ে আঁখি। আয়নাল তিন বছর আগে ব্রুনাই থেকে দেশে ফিরেছেন। এরপর তিনি ওই গ্রামের মোজাম্মেল হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, আয়নালের স্ত্রী বাসায় শিশু শ্রেণির দুই ছাত্রকে প্রাইভেট পড়াতেন। শুক্রবার সকালে ওই ছাত্ররা পড়তে এসে ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তিনজনের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। তাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তিনজনকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ওই ঘরের পেছনে সিঁধ কাটা রয়েছে। নিহত আয়নাল ও তার স্ত্রীর হাত পেছন দিকে বাঁধা ছিল। তাদের তিনজনের মরদেহই আড়ার সঙ্গে কাপড় দিয়ে ঝোলানো ছিল। তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ঘরের আড়ায় ঝুলছে স্বামী-স্ত্রী-মেয়ের লাশ

আপডেট সময় ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০