ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ঈদের আগে সিলেট-ঢাকা মহাসড়কে ঝরল ৫ প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত হয়েছেন একই পরিবারের চারজনসহ ৫ জন । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। ঈদের আগের দিন শুক্রবার সকাল ৭টার দিকে তাজপুরের বড়াইয়া চাঁনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের তাজপুর এলাকার চাঁনপুর নামক স্থানে সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের ৫ যাত্রী। আহত হন আরও একজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে।

নিহতরা হলেন স্বপন কুমার দাস, লাভলী রানী সরকার তাদের যমজ সন্তান শৈবাল (৭) ও সাজন (৭)। আহত সৌরভ (১২) নামের এক সন্তান। নিহত অপরজন ওই প্রাইভেটকারের চালক আবদুল হাসিম। তার বাড়ি কমলগঞ্জে।

হতাহত সবার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের লইয়াকুল গ্রামে বলে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কোবাদ আলী সরকার। সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচরে।

জানা গেছে, একটি এনজিওতে চাকরি করতেন স্বপন কুমার দাস। ঈদের ছুটিতে পরিবার নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচরে যাচ্ছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

ঈদের আগে সিলেট-ঢাকা মহাসড়কে ঝরল ৫ প্রাণ

আপডেট সময় ১২:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০