ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে শরীরে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীতে শরীরে আগুন লাগিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (২৮ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নগরীর হেতেমখাঁ বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তাজুদ (৪২)।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, তাজুদের বাবা-মা, স্ত্রী, সন্তান কেউ নেই। শুধু এক ভাই আছেন। তাজুদ বাড়িতে একাই থাকতেন। রাতে প্রতিবেশীরা তার শরীরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা পানি ঢেলে শরীরের আগুন নেভান।

তিনি জানান, এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা আশঙ্কাজনক অবস্থায় তাজুদকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে রামেকের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এজন্য মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে শরীরে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

আপডেট সময় ০৪:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০