ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

আকাশ নিউজ ডেস্ক:

বিশ্ববিখ্যাত ভারোত্তলক রেবেকা কোহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লাটভিয়ার অধিবাসী এ নারী ইসলামের অনুসারী হিসেবে হিজাব পরিধানও শুরু করেছেন।

রবিবার রাতে ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে ইসলাম গ্রহণের বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি। তিনি লিখেন, আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। কারণ আজ আমি ইসলাম গ্রহণ করেছি।

তিনি আরও লিখেন আজ দুপুর তিনটা ৪৮ মিনিটে আমি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছি।

এছাড়া তার কোনও ছবি প্রকাশ না করার অনুরোধ করে লিখেন, ‘একজন মুসলিম হিসেবে সবার প্রতি আমার অনুরোধ, এখন থেকে কেউ যেন আমার কোনও ছবি পোস্ট না করে। আমার চুল ও শরীরের কোনও অঙ্গ প্রকাশ পায় এমন কোনও ছবি কেউ যেন প্রকাশ না করে। ’

তার এ মহৎকর্মে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘যারা আমার সিদ্ধান্তে সমর্থন করে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। ’

১৯৯৮ সালের ১৯ মে লাটভিয়ারে জম্মগ্রহণ করেন কোহা। মাত্র ২২ বছর বয়সে তিনি ভারোত্তলনে প্রতিযোগিতায় নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যান। ২০১৮ সালের মধ্যে তিনি ৫৮ কেজি বিভাগে বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় দুই বার ইউরোপীয় চ্যাম্পিয়ন হন। এছাড়াও ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ৫৯ কেজি বিভাগে অংশগ্রহণ করে দুই বার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন।

রেবেকা কোহা ২০১৬ সালে ৫৩ কেজি বিভাগে সামার অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করেন। একই বছর তিনি লাটভিয়া থেকে ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হন। গত মে মাসের ১৯ তারিখ কোহার জম্মদিনে কাতারের ডিসকাস থোয়ার মুয়াজ মুহাম্মাদ ইবরাহিমের সঙ্গে বিবাহকার্য সম্পন্ন করেন। সূত্র: এমবিএস নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকা

আপডেট সময় ০২:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০