ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানি থেকে ১২ হাজার সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জার্মানি থেকে প্রায় ১২ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। জার্মানি থেকে এসব মার্কিন সেনা সরিয়ে নতুন কোনো দেশ বা অঞ্চলে স্থানান্তর করতে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের ৩৬ হাজার সেনার বিশাল একটি দল রয়েছে জার্মানিতে। তাদের এক-তৃতীয়াংশ প্রত্যাহার করে নেয়ার ইচ্ছার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জার্মানি থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিলে রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ জার্মানির সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জার্মানির ওপর আমরা অনেক অর্থ ব্যয় করেছি। বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে তারা আমাদের সুবিধা নিয়েছে। তারা জিডিপির ২ শতাংশ ন্যাটোকে পরিশোধ করছে না। এ জন্য আমরা সেনা সংখ্যা কমিয়ে আনছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জার্মানি থেকে ১২ হাজার সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৩:৫৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০