ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

খুনের হুমকি দেয়ার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে জিডি চলচ্চিত্র প্রযোজকের

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউডের এক সময়ের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ মামলা হয়েছে। মামলা করেছেন প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী। গত ২৭ জুলাই তেঁজগাও শিল্পাঞ্চল থানায় গিয়ে তিনি ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করেন। জিডিতে ডিপজলের ব্যবহার করা একটি ফোন নাম্বার উল্লেখ করে তিনি বলেন, শিল্পী সমিতি নিয়ে দ্বন্দ্বে জের ধরে গত ২৬ জুলাই আমার মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন। আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশ খোঁজে পাওয়া যাবে না বলে জামালকে হুমকি দেন ডিপজল।

এর আগে আরও দুইবার জামালকে হুমকি দিয়েছেন ডিপজল এমন অভিযোগও উল্লেখ করা হয়েছে জিডিতে। বাধ্য হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগা জামাল পাটোয়ারী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে জামাল পাটোয়ারী গণমাধ্যমকে জানান, বাধ্য হয়েই আমি জিডি করেছি। জায়েদ খান শিল্পী সমিতিকে ব্যবহার করছিলেন- এমন কথা আমি বলেছি। আর তাতে আমার সদস্যপদ হারাতে হয়েছে। এছাড়া মিথ্যা মাদক ব্যবসায়ী বানিয়ে আমার নামে মামলা করেছে। ক্ষমতা প্রয়োগ করে এফডিসির গেটে আমার ঢোকা বন্ধ করে দেয়। নিজের কাজের জায়গায় আসতে পারি না। লজ্জায় অপমানে কেঁদেছি দিনের পর দিন। আজ যখন প্রতিবাদ করতে চাইছি তখন আমাকে মেরে ফেলার জন্য হুমকি দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

খুনের হুমকি দেয়ার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে জিডি চলচ্চিত্র প্রযোজকের

আপডেট সময় ১১:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০