ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

দৌলতদিয়া-পাটুরিয়ায় বেড়েছে ফেরির সংখ্যা, ঈদযাত্রার স্বস্তির আশা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস এবং বন্যার প্রভাবে জনজীবন বিপর্যস্ত। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। বন্যার কবলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট। প্রকৃতির এই বিপর্যয়ে স্বস্তির ঈদযাত্রার আশা দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্টদের। এদিকে লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে।

বুধবার দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়, বন্যার প্রভাবে গতকাল মঙ্গলবার দৌলতদিয়া প্রান্তে বন্ধ থাকা ২টি ফেরিঘাট সচল করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ছয়টি ফেরিঘাটের মধ্যে চারটি ফেরিঘাট দিয়ে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের দাবি ফেরি চলাচল ব্যাহত হওয়া ছাড়া তেমন কোন ভোগান্তি নেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। তবে সকাল থেকে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে স্বল্প সংখ্যক মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছেন।

বিআইডব্লিউটির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এই মুহূর্তে ১৫টি ফেরি চলাচল করছে। বিকেল নাগাদ আরও একটি ফেরি যুক্ত হলে এ রুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তির হবে।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় জেলা পুলিশের ৬০ সদস্য এবং এপিবিএন আর ৫০ জন সদস্য কাজ করছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ঈদযাত্রা স্বস্তির করতে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। ঈদে ঘাটে সমস্যা থাকায় দ্রুত বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যনকে অবহিত করা হলে দ্রুত ঘাট মেরামত করা হয়েছে। বন্যা ও করনোর প্রভাব সত্ত্বেও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের মোবাইল টিম কাজ করবে। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে সব মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। সবাই মানবিক আচরণ করল এবারের ঈদযাত্রা স্বস্তির হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

দৌলতদিয়া-পাটুরিয়ায় বেড়েছে ফেরির সংখ্যা, ঈদযাত্রার স্বস্তির আশা

আপডেট সময় ১২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০