ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাদক ব্যবসায়ীদের বিষাক্ত ইনজেকশনে মারার চিন্তা দুতার্তের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে নিয়েছেন কঠোর পদক্ষেপ। এবার তিনি মাদক কারবারিদের নির্মূল করতে তাদের বিষাক্ত ইনজেকশনে মারার শান্তি পুনর্বহাল করার কথা ভাবছেন।

সোমবার জাতির উদ্দেশে দেওয়া এমন ইঙ্গিত দেন দুর্দাতে। এ সময় দেশে মাদক সংক্রান্ত অপরাধ দমনে ইনজেকশন দিয়ে মারার বিলটি কংগ্রেসকে আবার করার আহ্বান জানান ৭৫ বছর বয়সী এই রাষ্ট্রনায়ক।

তিনি বলেন, মাদক সংক্রান্ত অপরাধের জন্য বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার অ্যাক্ট ২০০২ আবার দ্রুত পুনর্বহাল করতে চাই আমি।

মাদকের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দুতার্তের অনেক সমালোচনা রয়েছে। তার সরকারের এসব অভিযানের সমালোচনা করে আসছে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো।

মাদক বিরোধী অভিযানের যৌক্তিকতা দেখিয়ে দুতার্তে বলেন, “অবৈধ মাদক, সন্ত্রাসবাদ, দুর্নীতি ও অপরাধী কার্যক্রম থেকে মুক্ত হওয়াটাই এক ধরনের মানবাধিকার।”

২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকে অনেকবার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন দুতার্তে সরকার। এতে অনেক মানুষ হতাহত হয়েছে। এসব কার্যক্রমের জন্য বিশ্ব জুড়েই সমালোচিত হয়েছেন দুতার্তে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক ব্যবসায়ীদের বিষাক্ত ইনজেকশনে মারার চিন্তা দুতার্তের

আপডেট সময় ০১:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০