ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল, দুজন গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

আমভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কানদুলী গ্রামের সাবের আলীর ছেলে মো. মাসুদ (২৮) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আবদুস সামাদ (৫৬)। এদের মধ্যে মাসুদ ট্রাকের চালক। আর সামাদ তার সহকারী।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে নগর ডিবি পুলিশের একটি দল কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রাকটিকে থামায়। এ সময় ট্রাকের ২৮৭টি আমের ক্যারেটে তল্লাশি চালানো হয়। এতে ২২টি ক্যারেটে ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাই চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাক, আম ও ফেনসিডিল।

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল, দুজন গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০