ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে র‌্যাবের সাথে গুলি বিনিময়কালে ২ জন নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল সন্ত্রাসী ও ডাকাতের সঙ্গে র‍্যাব-১ এর গুলি বিনিময়কালে ২ জন নিহত হয়। এসময় র‌্যাবের ১ জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ সূত্র জানায়, র‌্যাবের কাছে তথ্য ছিল, গেল রাতে এক দল ডাকাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। র‍্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারী ডাকাত দল র‍্যাবের উপর গুলি করে, র‍্যাবের টহল দল আত্মরক্ষায় পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে র‌্যাবের সাথে গুলি বিনিময়কালে ২ জন নিহত

আপডেট সময় ০২:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০