ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

উত্তেজনার মধ্যেই ভারত সীমান্তে খুঁটি পুঁতে জমি দাবি করল নেপালিরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সীমান্ত নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে ভারত ও নেপালের মধ্যে। চলমান সীমান্ত বিরোধের মধ্যেই আবারও উত্তেজনা দেখা দিল দুই দেশের মধ্যে। এবার সীমান্তবর্তী টনকপুর শহরের কাছে মাথাচাড়া দিল এই বিরোধ। সেখানে নোম্যানস ল্যান্ডে খুঁটি পুঁতে নেপালিরা জমি কবজা করার চেষ্টা করছে। ভারত এমন অভিযোগ তোলার পর সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনাও সৃষ্টি হয়েছে।

ভারতের উত্তরাখন্ড রাজ্যের চম্পাবত জেলায় নেপাল সীমান্ত ঘেঁষা একটি বাণিজ্য শহর টনকপুর। শিথিল সীমান্তের সুযোগ নিয়ে এ অঞ্চলে দুই দেশের লোকজনের যাতায়াতও প্রায় অবাধ। কিন্তু গত বুধবার সীমান্তের ব্রহ্মদেব নামে একটি এলাকায় নেপালিরা বেশ কিছু কংক্রিট ও কাঠের খুঁটি পুঁতে এবং অনেক গাছপালা লাগিয়ে বেশ বড় একটি এলাকা ঘিরে ফেলার চেষ্টা করে যেটা নো-ম্যানস ল্যান্ডের ভেতর পড়েছে বলে ভারতের অভিযোগ।

চম্পাওয়াতের পুলিশ সুপার লোকেশ্বর সিং বলেন, সীমান্তের মিসিং পিলার নাম্বার ৮১১, অর্থাৎ যেখানে কোনও দেশেরই সীমান্ত পিলার নেই, সেখানে ওরা কিছু প্ল্যান্টেশন করেছে ও বেড়া বানানোর প্রস্তুতি নিয়েছে। জায়গাটা নো-ম্যানস ল্যান্ডে পড়ে। রবিবার সকালেও নেপালের কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেছেন। তার পর আমাদের সঙ্গে তাদের আলোচনায় বসার কথা আছে।
তবে ঘটনা হল, ভারতের যে সশস্ত্র সীমা বল বা এসএসবি নেপাল সীমান্ত পাহারা দিয়ে থাকে তারা এর আগে দুইবার ব্রহ্মদেবে গিয়ে নেপালিদের বিক্ষোভ ও ভারতবিরোধী স্লোগানের মুখে পড়েছে, খুঁটি বিরোধের কোনও সমাধান হয়নি।

কিন্তু ভারত বিষয়টি নিয়ে নেপালের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান লোকেশ্বর সিং বলেন, অবশ্যই অভিযোগ জানানো হয়েছে। আমরা প্রথম থেকেই নেপালের স্থানীয় প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা বলছি, দিল্লিতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শিগিগরই বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদী। যদিও টনকপুরের স্থানীয় বাসিন্দারা অতটা আশ্বস্ত বোধ করতে পারছেন না।

শহরের বস্ত্র ব্যবসায়ী ভিনিত জোশী বলেন, দেখুন ওরা সীমান্তের জমি অন্যায়ভাবে দখল করে রেখেছে ‘নো ম্যানস ল্যান্ডে’র প্রায় ২৫০ গজ ভেতরে ঢুকে পড়েছে। আমাদের বাহিনী ওখানে গিয়ে বোঝানোরও চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে ৮ মাস, যে বিশেষ মিশনে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন

উত্তেজনার মধ্যেই ভারত সীমান্তে খুঁটি পুঁতে জমি দাবি করল নেপালিরা

আপডেট সময় ১২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০