ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনন্তের সেই টাকাসহ বন্যার্তদের জন্য আলমের লাখ টাকার ফান্ড

আকাশ বিনোদন ডেস্ক : 

অনন্ত জলিলের ছবিতে অভিনয় করছেন হিরো আলম। বিষয়টি বেশ জোরালোভাবেই ঘোষণা দিয়েছিলেন খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের এই অভিনেতা। আর এ জন্য হিরো আলম ওরফে আশরাফুল আলমকে ৫০ হাজার টাকা দিয়ে চুক্তি করিয়েছিলেন অনন্ত। কিন্তু অনন্ত জলিলের সেই ছবিতে আকস্মিক ঘোষণার মাধ্যমে হিরো আলমকে বাদ দিয়ে দেওয়া হয়।

তবে সাইনিং মানি ৫০ হাজার টাকা অনন্ত জলিল ফেরত নেননি। আর এই টাকার সঙ্গে সমপরিমাণ টাকা যোগ করে বগুড়ার যমুনা তীরবর্তী সারিয়াকান্দি উপজেলার বন্যার্তদের মাঝে বিলিয়ে দিচ্ছেন হিরো আলম।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, অনন্ত জলিল আমাকে চলচ্চিত্র থেকে বাদ দিয়েছেন। তিনি আমাকে চুক্তিবদ্ধ হওয়ার সময় ৫০ হাজার টাকা দিয়েছিলেন। বাদ দেওয়ার পর সেই টাকা আমি ফেরত দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু উনি নেননি। বিভিন্নভাবে টাকাটা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ভাবলাম, বন্যার্তদের মাঝে বিলিয়ে দেই।

তিনি আরও বলেন, ৫০ হাজার টাকার সঙ্গে আরও ৫০ হাজার টাকা যোগ করে এক লাখ টাকার একটা ফান্ড তৈরি করি। ৩০০ টাকার একটি লুঙ্গি ও ৭০০ টাকার একটি শাড়ি ও ৩০০ টাকার খাবার-মোট এক হাজার টাকা মাথাপিছু ১০০ পরিবারকে দিচ্ছি। বন্যায় অনেকেই কষ্ট পাচ্ছে, ভাবলাম সামান্য চেষ্টা করি। যার জন্য এই পরিকল্পনাই করলাম। সাধ্য হলে আরও সহায়তা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনন্তের সেই টাকাসহ বন্যার্তদের জন্য আলমের লাখ টাকার ফান্ড

আপডেট সময় ১১:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০