ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, আহত ২০

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদের ছুটি বৃদ্ধি, বোনাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কারখানায় ভাঙচুর চালান শ্রমিকরা। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় স্থানীয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড নামে জুতা কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

এ সময় শ্রমিকরা সড়কে চলাচলরত যানবাহন ভাঙচুরসহ কারখানায় হামলা চালান। এতে পুলিশ-সাংবাদিকসহ ২০ আহত হয় বলে জানা গেছে। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিক, পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার হরিণহাটি এপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করেন। এর পর শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধি, গত রমজানের ঈদের হাফ বোনাস, পাঁচ মাসের বন্ধ বোনাস দাবি, বর্তমান মাসের বেতন, ওভারটাইমসহ কয়েক দফা দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকরা কারখানার প্রধান গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।

পরে শ্রমিকরা সকাল ৯টা থেকে কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে থানার পুলিশ, শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়। মহাসড়ক অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কে চলাচলরত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শ্রমিকদের দাবি, গত পাঁচ মাস ধরে আমাদের হাজিরা বোনাস দিচ্ছে না। ঈদের ছুটি মাত্র তিন দিন। ১২ ঘণ্টা ওভার টাইম করেও শুক্রবার ডিউটি করতে হয়। এসব দাবি করলেও আমাদের দাবি-দাওয়া নাকচ করে উল্টো মিথ্যা হুমকি-ধমকি দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দিচ্ছে।

কারখানার জেনারেল ম্যানেজার হারুন বলেন, বিষয়টি আমি শুনেছি। কারখানায় গিয়ে বিস্তারিত বলা যাবে।

গাজীপুর শিল্পপুলিশের ওসি রেজাউল করিম বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুরসহ সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, আহত ২০

আপডেট সময় ০৩:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০