ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান শাহের সেই গাড়ি বিক্রি নিয়ে যা বললেন সামিরা

আকাশ বিনোদন ডেস্ক : 

সম্প্রতি ঢাকাই ছবির সময়ের তারকা সাইমন সাদিকের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়।

যেখানে দেখা গেছে, প্রয়াত তারকা সালমান শাহের প্রিয় একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন সাইমন।

সালমান শাহের সেই গাড়ির কয়েকটি ছবি পোস্ট করে এ বিষয়ে ফেসবুকে সাইমন অনেকটা কষ্ট নিয়ে লেখেন, সালমানের ভক্ত হিসাবে তার অন্তরে যে ভালোবাসা আর আবেগ রয়েছে, তা যদি সালমানের পরিবারের কারও থাকত, তাহলে হয়তো গাড়িটা সালমান শাহের বাড়িতেই থাকত। এভাবে বিক্রি করা হতো না।

এবার সেই গাড়ি কেন বিক্রি করা হলো প্রশ্ন ছুড়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা।

এ জন্য প্রয়াত এই চিত্রতারকার মা নীলা চৌধুরীকে দুষছেন তিনি।

সামিরা বলেছেন, ‘কিছুদিন আগে সালমানের গাড়ি নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। চিত্রনায়ক সাইমন গাড়িটিতে বসে আছেন। কিন্তু এ গাড়ি তো আমার নামে রেজিস্ট্রেশন করা। এখনও কাগজ আছে আমার কাছে। ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর আমাদের শেষ বিয়েবার্ষিকীতে সালমান আমাকে এটি উপহার হিসাবে দিয়েছিল। একটি চিঠিও দিয়েছিল সঙ্গে। চিঠিতে উল্লেখ ছিল গাড়িটি আমার নামে। সে চিঠি এখনও আমার কাছে আছে। এটি তদন্তের স্বার্থে ডিবিকে দিয়েছি, পুলিশকে দিয়েছি, পিবিআইকেও দিয়েছি। যে গাড়ির মালিক আমি সেই গাড়ি সালমান শাহের মা কী করে বিক্রি করে দিলেন? সালমানের মৃত্যুর কিছুদিন পরই তিনি গাড়িটা সিলেটের একজনের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করেছেন বলে জেনেছি। পরে সেই গাড়ির মালিকানা আরও বদলেছে। গাড়ির রেজিস্ট্রেশন তো আমার নামে, তো বিক্রি যে হলো সইটা দিলো কে? আমি তবুও কিছু বলিনি তিনি সালমানের মা এটা ভেবে। তবে বলার সময় হয়ে এসেছে। সময় হলে জায়গামতো সব কাগজপত্র হাজির করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমান শাহের সেই গাড়ি বিক্রি নিয়ে যা বললেন সামিরা

আপডেট সময় ১১:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০