ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহাকাশে অস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া: আমেরিকা-ব্রিটেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়া মহাকাশে উপগ্রহ বিরোধী অস্ত্র পরীক্ষা করেছে বলে ব্রিটেন এবং আমেরিকা যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়েছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে বরং পেশাদারিত্ব প্রদর্শন করা উচিত। মার্কিন তথ্য সন্ত্রাসকে আলোচনার টেবিলে বসার জন্য চাপ সৃষ্টি কৌশল হিসেবেও উল্লেখ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার মার্কিন স্পেস কমান্ড দাবি করেছে, গত ১৫ জুলাই রাশিয়া মহাকাশে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তারা বলেছে, রাশিয়ার কসমস স্যাটেলাইটের মাধ্যমে কক্ষপথে অস্ত্র পাঠানো হয়েছে।
মার্কিন স্পেস কমান্ড আরো বলেছে, রাশিয়ার এই অস্ত্র পাঠানো ঘটনা “সত্য, মারাত্মক এবং ক্রমবর্ধমান”।

ব্রিটিশ স্পেস ডাইরেক্টোরেটের প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভি স্মিথ একই ধরনের অভিযোগ করে বলেছেন, রাশিয়া স্যাটেলাইটের মাধ্যমে এমন কিছু পাঠিয়েছে যাতে অস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। রাশিয়ার এই আচরণ মহাকাশের নিরাপত্তা ধ্বংস করবে বলে তিনি দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাকাশে অস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া: আমেরিকা-ব্রিটেন

আপডেট সময় ০৫:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০