ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

দিল্লিতে সহকর্মীকে গুলি করে আত্মঘাতী পুলিশ অফিসার!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ভারতের দিল্লিতে এক সহকর্মীকে গুলি করে খুন করে আত্মঘাতী হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক কর্মকর্তা।

মৃত দুই কর্মকর্তার নাম কর্নেল সিং ও দশরথ সিং।

শুক্রবার রাতে অভিজাত লোধি এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এই সময়।

সূত্রের বরাতে খবরে বলা হয়, সিআরপিএফের এসআই কর্নেল সিংয়ের সঙ্গে তার সহকর্মী ইন্সপেক্টর দশরথ সিংয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কর্নেল সিং উত্তেজিত হয়ে নিজের রিভলবার থেকে তার দিকে গুলি চালিয়ে দেন তিনি। এরপরই সেই একই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন তিনি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। দুজনের শরীরেই গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের তদন্তকারী কর্মকর্তা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সিআরপিএফের দুই অফিসারের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়। সাব-ইন্সপেক্টর কর্নেল সিং তার সহকর্মী দশরত সিংয়ের ওপর গুলি চালিয়ে দেন। তার পরে নিজেকেও গুলি করেন তিনি।

এসআই কর্নেল সিং জম্মুর উধমপুরের বাসিন্দা এবং ইন্সপেক্টর দশরত সিং হরিয়ানার রোহতকের বাসিন্দা।

তবে কী কারণে দুই অফিসার প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়েন, তা জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত মে মাসে স্ত্রী ও দুই সন্তানকে গুলি করে হত্যা করার পরে উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে আত্মঘাতী হন সিআরপিএফ সদস্য বিনোদ কুমার যাদব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

দিল্লিতে সহকর্মীকে গুলি করে আত্মঘাতী পুলিশ অফিসার!

আপডেট সময় ০১:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০