ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

আকাশ জাতীয় ডেস্ক: 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে ফ্রি – মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুঃস্থ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহষ্পতিবার দুপুরে সোনারগায়ের জি আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জে এই কর্মসূচীর মাধ্যমে যথাক্রমে ৯০ জন, ৮৪ জন, ৫৭ জন, ২২০ জন ও ৮০ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

ওই সময়ে সেনাবাহিনীর এ কার্যক্রমের বিস্তারিত জানিয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফখরুল আলম এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জানান, করোনাকালে ভয়ে, শঙ্কায় উদ্বিগ্ন হয়ে বিশেষ করে গর্ভবতী মায়েরা স্বাস্থ্য উপজেলায়ও সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবা নিতে বা যেতে ভয় পাচ্ছিল। ওই সময় তাদের কথা চিন্তা করেই সেনাবাহিনী সারা বাংলাদেশে গর্ভবতী মায়েদের সুচিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করে এবং এই উদ্যোগটি সারা বাংলাদেশেই বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে দেশে করােনা ভাইরাস সংক্রমনের চলমান পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ এবং নিম্ন আয়ের মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে বলে প্রতীয়মান হয়। অসামরিক প্রশাসন এর সদস্যদের নিয়ে বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগনের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং মাস্ক বিতরণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ত্রাণ বিতরণ করে আসছে সেনাবাহিনী। এ সকল আয়ােজনের মধ্যে স¤প্রীতীর বাজার ‘স¤প্রীতির ইফতার’ এবং “ঈদ বাজার অন্যতম।

তিনি আরো জানান, আজকে গর্ভবতী মায়েদের সেনাবাহিনীর গাইনি বিভাগের নারী চিকিৎসক দিয়ে নানা পরীক্ষা বা উপসর্গগুলো দেখা হয়েছে। এরমধ্যে যেগুলো পজিটিভ রিপোর্ট আসবে আমরা সেগুলো নারায়ণগঞ্জ সিভিল সার্জন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করব এবং পরবর্তীতে কি করলে ভালো হয় সেটি উদ্যোগ গ্রহণ করব।

এসময় উপস্থিত ছিলেন, ৪৫ এম এল আর এস ব্যাটালিয়ন টালিয়ন সাভারের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মুত্তাকিম, জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ, সোনারগাও ইউএনও সাইদুল ইসলাম, মেজর আব্দুল ফরহাদ, মেজর ডা. রাজিয়া সুলতানাসহ অন্যান্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

আপডেট সময় ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০