ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

‘মুসলিম নিষিদ্ধ আইন চলবে না যুক্তরাষ্ট্রে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের ২৩৩-১৮৩ ভোটে ২২ জুলাই একটি বিল পাশ হয়েছে। ‘নো ব্যান এ্যাক্ট’ নামক এই বিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং।

প্রসঙ্গত: উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্প ‘মুসলমানদের নিষিদ্ধ’ বিধি জারি করেছিলেন। সেই নির্বাহী আদেশের বিরুদ্ধে তুমুল প্রতিবাদের পাশাপাশি আদালতে যায় মানবাধিকার সংস্থাগুলো। এক পর্যায়ে ইউএস সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঐ নির্বাহী আদেশকে অকার্যকর করেছে। এতদসত্বেও ট্রাম্প পুনরায় হুমকি দিয়েছেন আরেকটি আদেশ জারির। এহেন অ-আমেরিকান মনোভাবের পরিপ্রেক্ষিতে ডেমক্র্যাটরা প্রতিনিধি পরিষদের এই বিল পাশ করলেন।

সকল ডেমক্র্যাটের ভোটে এটি পাশের পর এক বিবৃতিতে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, ‘মুসলমানদের নিষিদ্ধ করে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর থেকেই আমি আন্দোলনকারিদের পক্ষে রয়েছি। আমি কংগ্রেসে দাবি উঠিয়েছিলাম ঐ বিধি কার্যকর করার জন্যে বরাদ্দকৃত অর্থ বাতিলের জন্যে। এরই ধারাবাহিকতায় ‘নো ব্যান এ্যাক্ট’ পাশ হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’ ‘মুসলমানেরা হচ্ছে কঠোর পরিশ্রমী মানুষ, বিশেষ করে কুইন্সে বসবাসরতরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই অঞ্চলকে এগিয়ে নিতে অপরিসীম ভূমিকা পালন করছেন। এ অবস্থায় আমাদের সকলকে ট্রাম্পের মুসলিম বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, এমন ধর্মীয় বিদ্বেষ মনোভাব কোনভাবেই সুন্দর মনের প্রকাশ ঘটায় না। এমন নিষ্ঠুরতাকে যুক্তরাষ্ট্রের সংবিধানও প্রশ্রয় দেয় না। আমি সিনেটের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি অবিলম্বে ‘নো ব্যান এ্যাক্ট’ বিলটি সিনেটেও পাশের জন্যে’-উল্লেখ করেছেন গ্রেস মেং।
এদিকে নিউইয়র্কস্থ ‘মুসলিম বার এসোসিয়েশন অব নিউইয়র্ক’ গভীর সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ায়। একইসাথে তারা গ্রেস মেং-কে ধন্যবাদ জানিয়েছেন বিলটি উত্থাপনের জন্যে। ‘সাউথ এশিয়ান বার এসোসিয়েশন’ও গ্রেস মেং-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের একটি পদক্ষেপও আমেরিকার নীতি-নৈতিকতার পরিপূরক হচ্ছে না। সংবিধানে সকল ধর্ম-জাতি-গোষ্ঠি-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করা থাকলেও ট্রাম্প তা মানতে নারাজ। অভিবাসী সমাজকে নির্মূলের অভিপ্রায়ে ট্রাম্পের সকল স্বৈরাচারি আচরণকে রুখে দিতে গ্রেস মেং-এর মত জনপ্রতিনিধিগণের পক্ষে থাকার সংকল্প ব্যক্ত করেছে এই সংগঠন।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, চাদ, নর্থ কোরিয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের নিষিদ্ধের নির্বাহী আদেশ জারি করেছিলেন ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

‘মুসলিম নিষিদ্ধ আইন চলবে না যুক্তরাষ্ট্রে’

আপডেট সময় ১২:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০