ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

তুরস্ক-গ্রিস উত্তেজনা বাড়ছে, পানিসীমা নিয়ে চলছে বাক‌যুদ্ধ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যুতে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা বেড়েই চলেছে। গ্রিস বলেছে, তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের পানিসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। অবিলম্বে এ ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স।

তবে তুরস্ক বলছে, নিজস্ব পানিসীমার মধ্যে বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে। অন্য কোনো দেশের পানিসীমা লঙ্ঘন করা হয়নি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রিসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গ্রিস আন্তর্জাতিক আইন বিরোধী কথা বলছে। গ্রিসের দাবির কোনো ভিত্তি নেই।

তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভূমধ্যসাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।

অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকড় আরও গভীরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

তুরস্ক-গ্রিস উত্তেজনা বাড়ছে, পানিসীমা নিয়ে চলছে বাক‌যুদ্ধ

আপডেট সময় ০৮:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০