ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উহানের ল্যাবেই তৈরি করোনা, গোপন তথ্য ফাঁস করল যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস ছড়িয়েছে চীন, বার বার এমন অভিযোগে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। তবে বার বারই সেই অভিযোগ অস্বিকার করেছে চীন। ফের একবার করোনা প্রসঙ্গে চীনের দিকে অভিযোগের আঙুল তুলল আমেরিকা। খবর জি নিউজের।

করোনা প্রসঙ্গে চীনের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করতে সম্প্রতি একটি গোপন কেবল ফাঁস করেছে আমেরিকা। জানা গেছে, প্রকাশিত ওই গোপন কেবলটি ২০১৮ সালের। এই কেবলে উহানের গবেষণাগারের কর্মীদের আপৎকালীন নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

চীনের গবেষণাগারে এমন কোনও ভাইরাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, যার জন্য খুব আঁটোসাঁটো নিরাপত্তার প্রয়োজন। মার্কিন গোয়েন্দাদের দাবি, গোপন ওই কেবল থেকে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

মার্কিন বিদেশ দফতর থেকে ফাঁস করা এই তথ্য অনুযায়ী, উহানের ল্যাবের যে ছবি সামনে এসেছে তাতে সেখান থেকেই করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। চীনা সংবাদমাধ্যম ‘চায়না ডেলি’-তেও ২০১৮ সালে এর একটি ছবি প্রকাশিক হয়। যদিও পরে সেটিকে সরিয়ে ফেলা হয়েছিল।

মার্কিন গোয়েন্দাদের দাবি, উহানের ওই ল্যাব থেকেই কোনও ভাবে ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর ভাইরাস। তবে উহানের মাছের বাজারের সঙ্গে এই ভাইরাসের সংক্রমিত হওয়ার কোনও সম্পর্ক নেই বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই দাবি এবং অভিযোগ খারিজ করে দিয়েছে। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রধান গবেষক ইউয়ান ঝিমিং জানান, এই ল্যাব উচ্চমানের সুরক্ষা ব্যবস্থা এবং কড়া পরিচালন ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত। তাই যুক্তরাষ্ট্রের এই অভিযোগ ভিত্তিহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উহানের ল্যাবেই তৈরি করোনা, গোপন তথ্য ফাঁস করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০