ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

বলিভিয়ায় রাস্তা ও ঘর-বাড়ি থেকে চার শতাধিক মৃতদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস মহামারির মধ্যে বলিভিয়ার রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি থেকে ৫ দিনে চার শতাধিক মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে এদের ৮৫ শতাংশের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।

বলিভিয়ার জাতীয় পুলিশের পরিচালক কর্নেল আইভান রোজাস সাংবাদিকদের বলেছেন, জুলাইয়ের ১৫ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কোচাবামবা মেট্রোপলিটন এলাকা থেকে ১৯১ জন এবং লাপাজ থেকে ১৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির বৃহত্তম সিটি সান্তা ক্রুজ কর্তৃপক্ষ বলেছে, তারা ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

করোনাভাইরাসে বলিভিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ। বলিভিয়ায় মোট আক্রান্ত ৬৪ হাজার। এদের প্রায় অর্ধেক আক্রান্ত হয়েছে সান্তা ক্রুজে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৩২৮ জনের।

আইভান রোজাস বলেন, প্রায় ৮৫ শতাংশ মৃতদেহে কোভিড -১৯ পজেটিভ এবং উপসর্গ পাওয়া গেছে, তাদের করোনা সংক্রমিত সন্দেহে রেকর্ড করা হবে। এছাড়া অন্যদের অসুস্থতা ও সহিংসতায় মৃত্যু হিসেবে রেকর্ড করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

বলিভিয়ায় রাস্তা ও ঘর-বাড়ি থেকে চার শতাধিক মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০