ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মিয়ানমারে হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না হিন্দুরাও, ৬২ জনকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে আরাকান (রাখাইন) রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযানে হত্যাযজ্ঞের হাত থেকে রেহাই পাচ্ছে না হিন্দুরাও। এধরনের জাতিগত বিশুদ্ধ অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮টি হিন্দু পরিবার তাদের ৬২ জন স্বজন হারানোর কথা জানিয়েছেন। এসব পরিবারের বেঁচে যাওয়া ১৬ জন নারী ও শিশুর আশ্রয় মিলেছে তাদের নিকট আত্মীয়ের বাসায়। এমন আরও শতাধিক হিন্দু পরিবার আটকে আছে মিয়ানমার সীমান্তে।

কোনো রকম জীবনটা বাঁচিয়ে মিয়ানমার ছেড়ে পালিয়েছেন, পেছনে ফেলে রেখে এসেছেন স্বজনের লাশ। ওরা মুসলিম নন, হিন্দু তারপরও শনিবার রাতে হামলা হয় তাদের গ্রামে। হত্যা করা হয় ৬২ জনকে। লুট করা হয় বাড়ি ঘর। তবে শর্ত সাপেক্ষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এমন ৮টি হিন্দু পরিবারের ১৬ জন নারী ও শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন, হামলাকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।

সীমান্ত পাড়ি দিয়ে তারা উঠেছিলেন, কুতুপালং শরণার্থী শিবিরে কিন্তু নিরাপত্তার কথা ভেবে, ২৯ আগস্ট কক্সবাজারের উখিয়ায় তাদের নিকট আত্মীয়দের কাছে রাখা হয়। তাদের জিম্মাদার হয়েছেন স্থানীয় একজন ইউনিয়ন পরিষদ সদস্য। তবে হামলাকারীরা মিয়ানমারের সেনাবাহিনী নাকি সন্ত্রাসী তা নিশ্চিত হতে পারেনি তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মিয়ানমারে হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না হিন্দুরাও, ৬২ জনকে হত্যা

আপডেট সময় ০৫:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭