ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এ ঈদ কার্ড আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে পৌঁছে দেন দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

টিপু বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের এ ঈদ কার্ডটি আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আমরা পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের সাবেক সহ-দফতর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যা ঈদ কার্ডটি গ্রহণ করেছেন। এসময় আরেক সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান জনী উপস্থিত ছিলেন।’

চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে ঈদ করবেন।

এর আগের দিন বুধবার একইভাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঈদ কার্ড পাঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

আপডেট সময় ০৫:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭