ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনকে প্রতিরোধে বৈশ্বিক জোট গঠন করতে চায় যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র চীনকে প্রতিরোধ করতে একটি বৈশ্বিক জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এছাড়াও চীনকে যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এসব কথা বলেন লন্ডন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

করোনাকে ‘চীনা মড়ক’ আখ্যায়িত করে তিনি বলেন, নোভেল করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং সত্য বলেননি এবং তিনি বাণিজ্যিক সুবিধা নিয়েছেন।
ফাইভ জি মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে হুয়াইকে বাদ দেয়ায় লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন মাইক পম্পেও।

তিনি বলেন, এটি খুবই ভালো সিদ্ধান্ত। কারণ এতে চীনা কমিউনিস্ট পার্টির কাছে ব্রিটিশ তথ্য-উপাত্ত চলে যেতে পারত।

এ সময় চীনকে আগ্রাসক বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, চীন অবৈধভাবে নৌ সীমায় নিজেদের মালিকানা দাবি করছে। হিমালয় অঞ্চলের দেশগুলোকে উত্ত্যক্ত করছে। করোনাভাইরাসের তথ্য গোপন করেছে এবং লজ্জাজনকভাবে এই ভাইরাসকে নিজ স্বার্থে কাজে লাগিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনকে প্রতিরোধে বৈশ্বিক জোট গঠন করতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০